• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে: উপদেষ্টা শারমীন

   ৩ জুলাই ২০২৫, ০৮:৫৪ পি.এম.
উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি- সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশে নারী ও শিশু নির্যাতন মহামারির পর্যায়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বৃহস্পতিবার (৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শারমীন এস মুরশিদ বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের বিষয়টি মহামারির মতো অবস্থায়। এর পেছনে রাজনৈতিক অস্থিরতা, মাদক, মোবাইল আসক্তি ও পর্নোগ্রাফি দায়ী।

তিনি জানান, এসব ঘটনা বন্ধে সরকার নতুন আইন করার চিন্তা করছে। পাশাপাশি, কোনো নির্যাতনের ঘটনা ঘটলে ২৪ ঘণ্টার মধ্যে ‘কুইক রেসপন্স টিম’ ঘটনাস্থলে পৌঁছাবে।

উপদেষ্টা বলেন, মাদ্রাসাগুলো নজরদারির আড়ালে থাকে। সেখানে অনেক শিশু যৌন নির্যাতনের শিকার হয়। এর ফলে তাদের বিকাশ হচ্ছে না। এখন পর্যন্ত ২ লাখ ৮১ হাজার ৪৪৫টি নারী ও শিশু নির্যাতনের অভিযোগ জমা হয়েছে।

নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে ২৪ ঘণ্টার মধ্যে কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে যাবে জানিয়ে তিনি বলেন,সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ইউএনওকে প্রধান করে একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনার দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

উপদেষ্টা জানান, মাত্র্র ১০ দিনে (২০-২৯ জুন) দেশে ২৪ জন ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে একজন ষাট বছরের বৃদ্ধ ও এক শিশু রয়েছে।

আক্ষেপ করে তিনি বলেন, অবস্থা এমন যে, একজন মানবাধিকার কর্মী হয়েও আমি এখন দোষীদের মৃত্যুদণ্ডের পক্ষে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস