• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমিল্লায় তিনজনকে পিটিয়ে হত্যা

   ৩ জুলাই ২০২৫, ০৩:০১ পি.এম.
প্রতীকী ছবি

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় দুই নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বাঙ্গরা বাজার থানার করইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবি, জোনাকী ও রাসেল। এদের মধ্যে রুবি ও জোনাকী সম্পর্কে মা-মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসাসহ এলাকায় প্রভাব বিস্তার করে করেছিল। আজ সকালে এলাকাবাসী সংঘবদ্ধ তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় গণপিটুনিতে তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়। নিহতদের বিরুদ্ধে মুরাদনগর, নবীনগর ও বাঙ্গরা বাজার থানায় একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও