• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ইসলামী আন্দোলনের নেতাকে রাস্তায় ফেলে কোপানোর অভিযোগ

   ৩ জুলাই ২০২৫, ১২:১৮ পি.এম.
বন্দর থানা | ছবি : সংগৃহিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রির প্রতিবাদ করায় বন্দর থানা ইসলামী আন্দোলনের দক্ষিণের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। গতকাল বুধবার (২ জুলাই) রাতে স্থানীয় মাদককারবারি সুজনের নেতৃত্বে নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা ও ইসলামী আন্দোলনের নেতারা জানান, বন্দরের নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে দিয়ে নামাজ পড়ে নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা উত্তরের সভাপতি ডা. মামুন। পথিমধ্যে প্রকাশ্যে মাদক বিক্রি করছিলেন চিহ্নিত মাদককারবারি সুজন, বিকি, নাজিমসহ কয়েকজন।

এ সময় প্রকাশ্যে মাদক বিক্রি করতে নিষেধ করায় ডা. আব্দুল্লাহ আল মামুনকে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আহতের চিৎকারে এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘একের পর এক আমাদের নেতাকর্মীদের ওপর হামলা, এটা মেনে নেওয়া যায় না। কিছুদিন পূর্বে আমাদের নগর সহসভাপতির ওপর হামলা হলো। কয়েকদিনের ব্যবধানে আবার থানা সভাপতির ওপর নারকীয় হামলা এটা সহ্য করার মতো নয়।’

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, ‌‘হামলার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় তদন্ত ও হামলাকারীদের গ্রেপ্তার অভিযান চলছে।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ