• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

শিক্ষার্থীদের গায়ে হাত তোলার পরিণতি ভালো হবে না : নাহিদ

   ২ জুলাই ২০২৫, ০৬:২২ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা পুলিশের সংস্কার চাই , পুলিশ কারোর গায়ে হাত তুলবে সেটা আমরা চাই না’। যদি কোন শিক্ষার্থীদের অন্যায় ভাবে কেউ গায়ে হাত তুলে বা আঘাত করে তার পরিনতি হবে ভয়াবহ।

বুধবার (২ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কুড়িগ্রামের ঘোষপাড়া ও রাজারহাটের পথসভায় বক্তব্যে চট্টগ্রামের পটিয়ার ঘটনার উল্লেখ করে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘যারা গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের বিরুদ্ধে বারবার গণ-অভ্যুত্থান তৈরি হবে। ৩ আগস্ট শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা করা হবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে।’ চট্টগ্রামের পটিয়ায় গণ-অভ্যুত্থানের সৈনিকদের ওপর পুলিশ যে হামলা করেছে, তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা।’

নাহিদ বলেন, ‘এখনো আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু বৈষম্য দূর করতে পারিনি। কুড়িগ্রাম সীমান্তবর্তী এলাকা। অর্থনৈতিকভাবে বঞ্চিত, অবহেলিত। কর্মসংস্থানের সুযোগ নেই। তাই আঞ্চলিক বৈষম্য দূর করে কুড়িগ্রামের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’

এরপর কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী থেকে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে নাহিদ ইসলাম কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে যান। সেখানে পথসভায় বক্তব্য দেন। বিকালে নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় পথসভায় বক্তব্য রেখে লালমনিরহাটের কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান মাসুদ, ডা.তাসনিম জারা, ড.আতিক মোজাহিদ, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়