• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাঙ্গুড়ায় আ.লীগ নেতা রঞ্জু আটক

   ১ জুলাই ২০২৫, ০৮:০১ পি.এম.
ভাঙ্গুড়ায় আ.লীগ নেতা রঞ্জু আটক

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম হাফিজ রঞ্জুকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত তিনটার দিকে পৌরসভার পাটুলীপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। রঞ্জু পাবনা-৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল হোসেনের শ্যালক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার রঞ্জুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আওয়ামী লীগ নেতা রঞ্জু এমপির শ্যালক হওয়ার সুবাদে এলাকায় দাপটের সঙ্গে চলতেন। তার বিরুদ্ধে এলাকার পরিবহন সেক্টরে চাঁদাবাজিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

সহকারী পুলিশ সুপার জানান, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় তাকে আটক দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও