• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বিএনপি-ছাত্রদলের সংঘর্ষে ৫ জন আহত

   ১ জুলাই ২০২৫, ০৩:৩৮ পি.এম.
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা । ছবি: সংগৃহীত

পিরোজপুর প্রতিনিধি

‎পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ফরম বাছাইকালে ছাত্রদল ও বিএনপি কর্মীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

সোমবার (৩০ জুন) রাতে পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- স্থানীয় ধানীসাফা ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি মো. সজিব হাওলাদার, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপি কর্মী মো. ছগির হোসেন, সাবেক পৌর ছাত্রদল নেতা ইসতিহাক আহম্মেদ মিশাত, গুলিসাখালী ইউনিয়ন বিএনপি কর্মী নেতা মো. সোহাগ তালুকদার ও টিকিটা ইউনিয়ন বিএনপি কর্মী মো. ইউসুফ খান। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার রাতে বিএনপির কমিটি গঠনে বিভিন্ন ওয়ার্ডের ৫০০ সদস্য আবেদন ফরম পুনঃসংযোজন বিয়োজনের বাছাই প্রক্রিয়া চলছিল। শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত ওই বাছাই কর্মসূচি চলাকালে দলের কয়েকজন ছাত্রদল ও বিএনপি কর্মীর মধ্যে বিরোধ দেখা দিলে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষে সংঘর্ষ শুরু হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে দুই ছাত্রদল নেতাসহ ৫ বিএনপি কর্মী আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দলীয় নেতারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মো. আব্দুল হালিম বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তবে এ ব্যাপারে কোনও পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ