• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতা, আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন অগ্রগতি, যুদ্ধবিরতি বাড়ার ইঙ্গিত কেমন ছিল জিয়াউর রহমানের ৪৫ বছরের জীবন রাশিয়ার বড় হামলার আশঙ্কা, সহায়তা চাইলেন জেলেনস্কি শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে উত্তর-দক্ষিণ বিএনপির পৃথক কর্মসূচি প্রধানমন্ত্রীর প্রশংসা করে যে আহ্বান জানালেন সারজিস আলম প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই কর্মকর্তা বরখাস্ত চামড়া নিয়ে ঝামেলায় পড়লে আনসারকে বলুন ১৮ ঘণ্টায় ৪৮২৭ টন বর্জ্য অপসারণ, মোট ডাম্পিং ১৯৬৪১ টন শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী শনিবার, উড়বে কালো পাতাকা

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণঅধিকার পরিষদের মাসব্যাপী কর্মসূচি

   ৩০ জুন ২০২৫, ১০:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। সোমবার (৩০ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে আলরাজি কমপ্লেক্সে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামুন জুলাই গণঅভ্যুত্থানের এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিগুলো হলো-

১ জুলাই : কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার- (২০১৮-২০২৪) শীর্ষক আলোচনা সভা।

১৬ জুলাই : জুলাই শহীদ দিবসে জেলা পর্যায়ে গণহত্যার বিচারের দাবিতে পদযাত্রা।

১৮ জুলাই : ‘কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন’ শীর্ষক আলোকচিত্রী প্রদর্শনী।

২০ জুলাই : কারাবন্দি ও আহত যোদ্ধাদের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা।

২৫ জুলাই : শহীদের স্মরণে উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

২৬ জুলাই : ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা।

৩১ জুলাই : ‘গণঅভ্যুত্থানে পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা।

১ আগস্ট : শহীদ মিনারে ঐক্য ও সংহতি সমাবেশ।

৫ আগস্ট : গণঅভ্যুত্থান দিবস উদযাপন।

৮ আগস্ট : ‘জুলাইয়ের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা।

গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, মাহফুজুর রহমান প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ষড়যন্ত্র না করে সরকারের ভুল ধরিয়ে দিন : রিজভী
ষড়যন্ত্র না করে সরকারের ভুল ধরিয়ে দিন : রিজভী
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না : মির্জা ফখরুল
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না : মির্জা ফখরুল
জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির পরামর্শ
কাল ৪৫তম শাহাদাত বার্ষিকী জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির পরামর্শ