• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ভারতীয় যুবক গ্রেপ্তার

   ৩০ জুন ২০২৫, ০৭:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি
প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাইয়াবাড়ি ইউনিয়নের উত্তর বিছরদই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম আরিয়ান মির্জা (২০)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে হাতীবান্ধা উপজেলার এক নারীর সঙ্গে আরিয়ানের পরিচয় হয়। প্রেমের টানে তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে ওই নারীর বাড়িতে যান। বিষয়টি জানাজানি হলে হাতীবান্ধা থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, ‘প্রেমের টানে সীমান্ত পেরিয়ে আসা ভারতীয় যুবক আরিয়ান মির্জাকে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু