• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সৌদিতে যেকোনো সময় ৫০ জনের শিরশ্ছেদ


প্রকাশ:  ২৮ জুন ২০২৫, ১০:১৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে যে কোনো সময় ৫০ জনের শিরশ্ছেদ কার্যকর করা হবে। বন্দী এবং তাদের আত্মীয়স্বজন মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের নির্দিষ্ট সময় প্রকাশ করেনি।

ইয়েমেন সীমান্তের কাছে নাজিরান কারাগারে বন্দীরা জানান, তাদের সাজা শিরশ্ছেদ শীঘ্রই কার্যকর করা হবে। কয়েক সপ্তাহ আগে কর্তৃপক্ষ তাদের এমনটি জানায়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আফ্রিকার হর্ন অঞ্চলের বাসিন্দা। তারা এখন নাজিরান কারাগারে বন্দী। মৃত্যুদণ্ড যেকোনো দিন হতে পারে বলে কর্তৃপক্ষ তাদের জানিয়েছে।

এই ব্যক্তিরা ইথিওপিয়া এবং সোমালিয়ার বাসিন্দা। তারা মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। সৌদি আরবে এ অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোষী সাব্যস্ত ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের বলা হয়েছিল যে ঈদুল আযহার পরপরই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখন তা শুরু হয়েছে। আমাদের স্বজনদের বিদায় জানাতে বলেছে।’

দোষী সাব্যস্তদের নামের তালিকায় ৪৩ জন ইথিওপীয় এবং ১৩ জন সোমালি রয়েছেন । গত মাসে কমপক্ষে ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের শিরশ্ছেদের আয়োজন চলছে।

ভিওডি বাংলা/আরিফ




মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু