• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

যেভাবে গ্রেপ্তার হলেন শাহজাহান ওমর


প্রকাশ:  ২১ নভেম্বর ২০২৪, ০১:২৬ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর নিজ বাড়ি ও গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরের বাসভবনে হামলা ও ভাঙচুর করে। পরে বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুর আসার পথে পিংড়ি এলাকায় তার গাড়িতে হামলা চালানো হয়। এসব ঘটনায় রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাইরে থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে তাকে গ্রেপ্তার দেখান পুলিশ।

ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, ‘আমি সাংগর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমিও আহত হয়েছি।’

তিনি বলেন, ‘ইচ্ছে ছিল বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে স্বশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। কিন্তু এখন তো আমার গাড়ি নেই, কিভাবে সেখানে যাব। আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় মামলা করতে গিয়েছিলাম। তখন পুলিশ জানায়, আমাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমার নামে মামলা আছে তা আমি জানতাম না।’

অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম বলেন, ‘সাবেক এমপি ব্যরিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।’


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা