• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বড়াল নদীতে ডুবে প্রাণ গেল চাচাতো ভাই-বোনের

   ২৭ জুন ২০২৫, ০৭:৩১ পি.এম.
নিহত দুই ভাই বোন। ছবি: সংগৃহীত।

পাবনা প্রতিনিধি:

পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে তিন্নি খাতুন (১১) ও  তার চাচাতো ভাই জোবায়ের আহমেদ (৭) পানিতে ডুবে মারা গেছে।

শুক্রবার (২৭ জুন ) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তিন্নি ফরিদপুর উপজেলার উত্তর থানাপাড়া এলাকার আবু সামা কাউন্সিললের মেয়ে এবং জোবায়ের একই এলাকার আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা মুরাদ হোসেন জানান, পরিবারের অজান্তে বেলা দেড়টার দিকে বাড়ির পাশে বড়াল নদীতে গোসল করতে নামে দুই ভাইবোন। সাঁতার না জানার কারণে তারা পানিতে তলিয়ে যায়। তাদের দেখা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে স্বজন ও এলাকাবাসী।

কিছুক্ষণ পর নদীতে তল্লাসী চালিয়ে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। তাদের দ্রুত গোপালনগর সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এমন আকস্মিক ঘটনায় উভয় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অভিভাবকদের আরো সচেতন হওয়া জরুরী।

ভিওডি বাংলা/এম এস রহমান/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও