• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

‘আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়’

   ২৭ জুন ২০২৫, ০৩:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ’আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয় বরং জনপ্রত্যাশা যেন পূরণ হয়। রাজনৈতিক দলগুলো মুখে যেভাবে বলেন, সেভাবে দলের স্বার্থে উঠে যেন দেশ ও জাতির স্বার্থ যেন দেখতে পারেন।’

শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন। 

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আব্দুল মান্নান,জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিন পরিবারের সদস্যদের সঙ্গে অত্যন্ত আবেগঘন এ সাক্ষাৎ শেষে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান মরহুম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের গ্রামের বাড়ী সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ছুটে যান। কবর জিয়ারত করে উপস্থিত মানুষদের নিয়ে দীর্ঘদিনের সাথী দেওয়ান মতলিবের স্মৃতি স্মরণ করে কান্না জড়িত কন্ঠে মোনাজাত পরিচালনা করেন। পরে কুলাউড়া উপজেলার শেরপুর গ্রামে হত্যাকাণ্ডের শিকার নাফিসা জান্নাত কবর জিয়ারত করেন। পরিবারকে সমবেদনা জানান। এ সময় তিনি হত্যাকাণ্ডে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ