• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ: নুর

   ২৭ জুন ২০২৫, ০৩:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ। এছাড়া প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণে, সব না হোক, স্থানীয় সরকারের অন্তত সিটি করপোরেশন, উপজেলা বা পৌরসভার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত।

শুক্রবার (২৭ জুন) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, এই সরকার আগের মতো দিনের ভোট রাতে করে কিনা—স্থানীয় সরকার নির্বাচন হলে তারও প্রমাণ পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকার ও বর্তমান প্রশাসন একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছে। তারা ভাবছে, ও দলই আগামীতে ক্ষমতায় আসছে। ফলে পদ-পদবির আশায় আগেভাগে তাদের তোষামোদ করা শুরু করে দিয়েছে।

সেই দলের নেতারা কোথাও গেলে তাদের ভিআইপি প্রটোকল দেয়া হয়—অভিযোগ করে তিনি আরও বলেন, কোনো বিশেষ দলকে মাথায় তোলার প্রবণতা বাদ দিতে হবে। স্থানীয় পর্যায়ে সরকারের সুরক্ষা কার্যক্রমে সকল রাজনৈতিক দলের মতামত নিতে হবে।

তিনি আরও বলেন, আনুপাতিক হারে নির্বাচন নিয়ে একটি প্রধান রাজনৈতিক দল ছাড়া সব দলই একমত। প্রার্থী সবল বা দুর্বল হোক, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ।

নুর বলেন, গণহারের বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দিকে যেতে হবে। পেশিশক্তি ও কোনো বিশেষ দলের প্রভাব দূর করতে বর্তমান সরকারের ভূমিকা থাকতে হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড