• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ব্যক্তিস্বার্থে নয়, আন্দোলন হোক দেশের জন্য: এনবিআর চেয়ারম্যান

   ২৬ জুন ২০২৫, ০৪:৪৫ পি.এম.
সেমিনারে বক্তব্য রাখছেন এনবিআর চেয়ারম্যান। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, আমরা যাই করি না কেন- যেকোনো সংস্কার-আইন, ইভেন আন্দোলন-সংগ্রাম, প্রত্যেকটাই যেন ব্যক্তিস্বার্থে না হয়ে দেশের জন্য হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

এ সময় কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলন নিয়ে সংকটে থাকার কথাও জানিয়েছেন তিনি।

তার ভাষায়, ‘আমি আসলে আজকে খুবই ঝামেলার মধ্যে আছি। আপনারা জানেন যে, আমাদের বিশেষ করে এনবিআর সংস্কার নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, পরবর্তীতে এটা নিয়ে আমাদের কর্মকর্তা-কর্মচারীগণের কাছ থেকে অনেকগুলো তাদের দ্বিমত এসেছে। এবং সেগুলোকে অ্যাড্রেস করে জুলাই মাসের মধ্যে একটা অ্যামেন্ডমেন্ট করার ঘোষণাও আমাদের মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন এবং আজকে আমাদের ৫টায় তাদের সাথে বসার কথা। হয়তোবা এই আলোচনার মাধ্যমে একটা সমাধান আমরা পাব বলে আমরা আশা করি।’

উল্লেখ্য, বৃহস্পতিবার আগারগাঁওয়ে রাজস্ব ভবন ঘিরে রেখেছে সেনাবাহিনীর একটি দল। পরিষদের সভাপতি অতিরিক্ত কমিশনার হাছান মোহাম্মদ তারেক রিকাবদার ভবনে ঢুকতে বাধা পেয়ে মূল ফটকেই অবস্থান নিয়েছেন।

মে মাসে এনবিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির পর তা বাতিলের দাবিতে কলম বিরতিসহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলনে নামেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আন্দোলনের মধ্যে সরকার পিছু হটে। বলা হয়, অধ্যাদেশ বাস্তবায়নে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করা হবে। এরপর কাজে যোগ দিলেও আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অটল থাকেন এবং সংস্থার কার্যালয়ে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী