• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নারী নির্যাতনের অভিযোগে শিবির নেতার বিরুদ্ধে মামলা

   ২৫ জুন ২০২৫, ০৬:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নারীকে নির্যাতন করে তালাক নামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগে ছাত্রশিবিরের ইউপি সভাপতি ও তার ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে ওই নারী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন।

মামলায় আসামিরা হলেন উপজেলার চড়ইকুল গ্রামের কাজিম উদ্দিনের ছেলে হাসানুর রহমান হাসান (৩২) ও তার ভাই বড়াইগ্রাম সদর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ হারুন খান (২১)।

পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগী ওই নারী গাজীপুরের টঙ্গী এলাকায় পোশাক কারখানায় চাকরির সুবাদে পরিচয় হয় হাসানুর রহমান হাসানের সঙ্গে। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে ইসলামী শরিয়ত মোতাবেক দুই লাখ টাকা মোহরানায় বিয়ের হয় তাদের মধ্যে। একটি বাসা ভাড়ায় সংসার করতে থাকার কিছুদিন পর সেখান থেকে বাড়িতে চলে আসেন হাসানুর রহমান হাসান। ৬ জুন স্ত্রীর দাবি নিয়ে হাসানুর রহমান হাসানের বাড়িতে আসেন ওই নারী।

তখন হাসানুর রহমান হাসান ও তার ছোট ভাই হারুন খান তাকে মারধর ও শ্লীলতাহানি করেন। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জামায়াতে ইসলামীর কয়েজন নেতা এসে ওই নারীকে হাসানুর রহমানের বাড়িতে রেখে আসেন। পরে শনিবার বিকালে (১৪ জুন) বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে তালাকনামায় স্বাক্ষর নেন।

অভিযুক্ত শিবির নেতা হাসানুর রহমান হাসান বলেন, ‘ওই নারীর চরিত্রে সমস্যা। আমাকে জোর করে বিয়ে করেছিলেন। এখন আবার নতুন করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘ভুক্তভোগী ওই নারী মামলা করেছেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ