• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

প্রতিহিংসামূলক পদক্ষেপ নিলে আন্দোলন রাজপথে গড়াবে: ইশরাক

   ২৫ জুন ২০২৫, ০৩:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

উপদেষ্টা আসিফ মাহমুদ কথাবার্তার লাগাম টেনে না ধরলে, আন্দোলনকারীদের বিষয়ে কোনো প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া হলে আন্দোলন নগর ভবন পেরিয়ে রাজপথে গড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বুধবার (২৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, চলমান আন্দোলনের ফলে জনগণের যেসব গুরুত্বপূর্ণ সেবা বিঘ্নিত হচ্ছিল, সেগুলা সচল করার জন্যে আমার অনুরোধে গত সোমবার থেকে নগর ভবনে কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে। তবে এটার সঙ্গে আন্দোলনের দাবি অথবা সরকারের কোনো চাপ/ভীতির বিন্দুমাত্র কোনো বিষয় নেই। বরং অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সব আশা-আকাঙ্ক্ষা, ন্যায্য দাবি এবং আইন আদালতকে পরোয়া না করে দিনের পর দিন জনদুর্ভোগ সৃষ্টি করে রাখে। এই দুর্ভোগ নিরসনে জনস্বার্থের কথা চিন্তা করে আমরা সবাইকে নিয়ে সব জরুরি সেবা চালু রাখি।

ইশরাক হোসেন বলেন, কোরবানির ঈদের পর নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দৈনন্দিন সব সেবার কার্যক্রম চালুর উদ্যোগ নিলে স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দিয়ে জন্ম, মৃত্যু, নাগরিক ও ওয়ারিশ সনদ দিতে বারণ করেন। মূলত জনগণকে সুবিধা বঞ্চিত করে এর দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে দেওয়ার চক্রান্ত বাস্তবায়ন করতে চেয়েছিল তারা। সেই চক্রান্ত রুখে দিতে কর্মবিরতি তুলে নগর ভবন উন্মুক্ত ও আঞ্চলিক কার্যালয় সচল করা হয়েছে। তবে সীমিত পরিসরে, সেবা প্রার্থীদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য আন্দোলনকারীরা প্রতীকী কর্মসূচি পালন করে যাবে।

তিনি আরও বলেন, গতকাল হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে। এরা কেউ কেউ নিজেদের বিএনপি ঘরানার পরিচয় দিলেও তারা দলের কোনো পদে নেই। তাদের মূলহোতা, গতকালকে আন্দোলনকারীদের হত্যার চেষ্টা করা গোলাম কিবরিয়া রুবেলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগে রয়েছে। আসিফ মাহমুদ দায়িত্ব নেওয়ার পর রুবেল তার লুটপাটের হাতিয়ার হয়ে উঠেছিল বলে অভিযোগ রয়েছে। শুরু থেকেই সে আন্দোলনকারীদের বিরোধিতা করেছে। আমি আশা করছি, আসিফ মাহমুদ তার বক্তব্য ও কথাবার্তার লাগাম টেনে ধরবেন এবং বর্তমানের স্থিতিশীল অবস্থা বিনষ্ট করবে না। তবে আন্দোলনকারীদের বিষয়ে কোনো প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া হলে আন্দোলন নগর ভবন পেরিয়ে রাজপথে গড়াবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড