• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

যুবলীগ নেতা জনি আটক


প্রকাশ:  ২৪ জুন ২০২৫, ০৮:২৫ পি.এম.
শেয়ার করুন 0
যুবলীগ নেতা জনি আটক

চট্টগ্রাম প্রতিনিধি: 

চট্টগ্রামে যুবলীগ নেতা শাহাদাত হোসেন জনিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে থানার আতুরার ডিপো এলাকা থেকে তাকে আটক করা হয়। 

জনি চট্টগ্রাম সিটি করপোরেশনের বহিষ্কৃত ও পলাতক কাউন্সিলর মোবারক আলীর অনুসারী। তিনি ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের কমিটির সদস্য। জনির বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

নগরের হামজারবাগ এলাকার বাসিন্দা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক শাফায়াত জানান, জনি জুলাইয়ে আন্দোলন চলাকালে মুরাদপুর, ষোলশহরে এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নিয়েছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর পলাতক থাকলেও সম্প্রতি এলাকায় ফিরেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান।

তিনি বলেন, ২৩ জুন দিবাগত রাতে থানার আতুরার ডিপো এলাকা থেকে জনিকে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার