• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মানিকগঞ্জে দোকানিকে মারধর, থানায় অভিযোগ


প্রকাশ:  ২৪ জুন ২০২৫, ০৬:০৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কম্পিউটার কম্পোজের এক দোকানির দাঁড়ি ধরে টানাহেঁচড়া ও চড়-থাপ্পড়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি মারধরকারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই দোকানির নাম আলী আজম ওরফে মানিক (৩৩)। ঘিওর সদর বাসস্ট্যান্ড এলাকায় তাঁর ‘মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার’ নামে একটি দোকান আছে। অভিযুক্ত ব্যক্তি নাসিম ভূঁইয়া (৪৫) ঘিওর বাজারে টিনের ব্যবসা করেন। তাঁর বাড়ি উপজেলা সদরের ঘিওর এলাকায়।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, আলী আজম ও নাসিম দুজনেই পূর্বপরিচিত। কম্পিউটারে কম্পোজসহ বিভিন্ন কাজে আজমের দোকানে যেতেন নাসিম। তবে কাজ শেষে ঠিকমতো টাকা দিতেন না। টাকা চাইলে দোকান বন্ধ করে দেবেন বলে ভয়ভীতি ও হুমকি দিতেন। গতকাল রাত নয়টার দিকে দোকানে কাজ করছিলেন আলী আজম। এ সময় নাসিম ভূঁইয়া তাঁর কাছে গিয়ে জরুরি কিছু কাজ করে দিতে বলেন। তবে আলী আজম অন্য লোকজনের কাজ নিয়ে ব্যস্ত থাকায় নাসিমকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে নাসিম দোকানি আজমের দাঁড়ি ধরে টানাহেঁচড়া করেন এবং চড়-থাপ্পড় দেন। সেখানে থাকা অন্য লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর ভুক্তভোগীর হাত-পা ভেঙে দেওয়াসহ ব্যবসা করতে দেবেন না বলে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।

এ বিষয়ে নাসিম ভূঁইয়া মুঠোফোনে বলেন, ভিডিও চিত্রের আগে ও পরে কী হয়েছে, তা নেই। একটি জমির নামজারির আবেদন লেখাতে ওই দোকানে গিয়েছিলেন তিনি। দীর্ঘ সময় বসিয়ে রাখার পর আজম বলেন, কাজ করতে পারবেন না। এ নিয়ে কথা–কাটাকাটি হয়। পরে আজম তাঁকে বকা দেন। এ কারণে তিনি তাঁকে চড়-থাপ্পড় দেন। তবে তিনি অন্যায় করেছেন বলে স্বীকার করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার