• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

   ২৪ জুন ২০২৫, ০৬:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় জমায়েতের আশঙ্কা করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। 

মঙ্গলবার (২৪ জুন) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের কার্যক্রম ও ছাত্রলীগ নিষিদ্ধ করার পরও দেখা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে তারা মিছিল-মিটিং করছে—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তবে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম, তেমন বড় জমায়েত তারা করতে পারেনি। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।’

এ সময় আসন্ন নির্বাচন কবে নাগাদ হতে পারে—জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে কাজ করছি। তবে নির্বাচন কমিশনই দিন-তারিখ ঠিক করবে। আমরা শুধু আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্বে আছি।’

আগামী নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার ব্যাপারে উপদেষ্টা বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানরা প্রতিশ্রুতি দিয়েছেন যে এবারের নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।’

এ সময় বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ার প্রসঙ্গ তুললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তখনও তো আপনারা (সাংবাদিকরা) মাঠে ছিলেন।’ এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, ভোট তো রাতে হয়েছিল। সাংবাদিকদের দায়িত্ব ছিল দিনের বেলায়।’

সাবেক সিইসি নুরুল হুদার ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনারের ওপর যে ধরনের ঘটনা ঘটেছে, সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত
পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত
নজরুলের সাহিত্য বিশ্বে ছড়িয়ে দিতে কমিটি গঠনের নির্দেশ: সংস্কৃতিমন্ত্রী
নজরুলের সাহিত্য বিশ্বে ছড়িয়ে দিতে কমিটি গঠনের নির্দেশ: সংস্কৃতিমন্ত্রী
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি