• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপি'র ৩০০ আসন কৌতুকের শামিল: রুমিন

   ২৪ জুন ২০২৫, ০৩:৩৬ পি.এম.
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর ৩০০ আসন পাওয়ার কথা কৌতুকের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা।

তিনি বলেন, এনসিপির 'ন' নিয়েও আলোচনার কিছু নেই। নেতাদের এমন বক্তব্যের মাধ্যমে কৌতুক থেকেই হোক এনসিপি আলোচনায় আছে।

দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা।

তিনি বলেন, সময় যত গড়াতে থাকবে তখন মানুষ সত্যিই বুঝতে পারবে যে বাংলাদেশ নির্বাচনমুখী হয়েছে কি না। রাজনীতি কঠিন ব্যাপার। বাংলাদেশে রাজনীতি করা মানে জীবন হাতে নিয়ে থাকা।

তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ রাজনীতিবিদদের হাত ধরে বর্তমান জায়গায় এসেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেত্রী।

ভিওডি বাংলা/এম 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়