• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনায় র‍্যাবের অভিযানে জাল টাকা সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য আটক

   ২৩ জুন ২০২৫, ০৫:৫৯ পি.এম.
আটককৃত সংঘবদ্ধ জাল টাকা চক্রের চার সদস্য। ছবি: সংগৃহীত।

পাবনা প্রতিনিধি:

পাবনার আতাইকুলায় অভিযান চালিয়ে জাল টাকা সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে আটক করেছে র‍্যাব। এ সময় ৫৩ হাজার জাল টাকা ও কিছু নগদ টাকা জব্দ করা হয়েছে।রোববার (২২ জুন) সন্ধ্যায় তাদের আটক করা হয়। 

সোমবার (২৩ জুন) বিকালে র‍্যাব-১২ পাবনার কোম্পানী কমান্ডার ইলিয়াস খান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার বৃহস্পতিপুর মাজার বটতলা এলাকায় অভিযান চালায়।

আটককৃতরা হলো-সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের  রিকাত শেখের ছেলে সবুজ শেখ (৩২), দ্বারিয়াপুর কান্দাপাড়া গ্রামের মৃত তারা প্রামানিকের ছেলে শাহিদুল প্রামানিক (৪০), জুগ্নিদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আতিক মোল্লা (২৩) ও কাংলাকান্দা গ্রামের সেলিম ফকিরের ছেলে সবুজ ফকির (৩৩)।

এ সময় সেখানে থাকা সংঘবদ্ধ জাল টাকা চক্রের সক্রিয় চার সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫৩ হাজার জাল টাকা, ৩টি বাটন মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৩৯৫ টাকা।

আটককৃতরা র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে জানিয়েছে, তারা পাবনা সহ বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন হাট-বাজারে জাল টাকা দিয়ে ফলমূল, সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে বিক্রেতাদের প্রতারিত করে আসছিল।

র‍্যাব-১২ কোম্পানী কমান্ডার আরও জানান, এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-এ (বি) ধারায় মামলা দায়ের সহ আটককৃতদের আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এম এস রহমান/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও