• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

গণপূর্তে কর্মরত হত্যা মামলার আসামিদের অপসারণের দাবি


প্রকাশ:  ২০ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলার আসামি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার ও অতিরিক্ত প্রধান প্রকৌশী মো. শহিদুল আলমসহ ১৬ জন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও শাস্তির দাবি জানিয়েছে ছাত্র-জনতা।

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারন ছাত্র ও জনতার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন মো. মামুন, নোমান, সিরাজ, ফখরুল, নাহিদ, সুমন, মাসুম, ইকবাল, খুরশিদ, আবুল হোসেন, মনির, মিঠু, খালেদ হাসান, আযম প্রমুখ।

বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল পতিত সরকারের সহযোগীরা। সেই হত্যাযজ্ঞে অংশগ্রহণকারী গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতারসহ ১৬ জন কর্মকর্তা হত্যা মামলার আসামি হয়েও তারা এখনো চাকরিতে বহাল রয়েছে।

তারা আরও বলেন, এই হত্যা মামলার আসামিরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের অর্থ যোগান দিয়ে এই নির্মম গণহত্যা সংঘটিত করেছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি অল্প সময়ের মধ্যে আসামিরা পদত্যাগ ও আটক না হলে ছাত্র-জনতা মিলে আরও কঠোর আন্দলনে নামবে ছাত্র ও জনতা।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের