• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

শিক্ষকদের জন্য জিয়া পরিবারের অবদান সবচেয়ে বেশি: দুলু

   ২১ জুন ২০২৫, ০৪:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নাটোর প্রতিনিধি

বেসরকারি শিক্ষকদের জন্য জিয়া পরিবারের অবদান সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার (২১ জুন) দুপুরে নাটোর জেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই সর্ব প্রথম শিক্ষকদের বেতন বাড়ানো ব্যবস্থা করেন। বেগম খালেদা জিয়া নারী শিক্ষার উন্নয়নে মেয়েদের উপবৃত্তি চালু করেন।

এ সময় দুলু বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিপ্লবের পর দেশের মানুষের মনে একটি সুষ্ঠু নির্বাচনের যে আশা তৈরি হয়েছিল। একটি মহলের ষড়যন্ত্রে তা হতাশায় পরিণত হয়েছিলো বলে উল্লেখ করেন তিনি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে সেই অনিশ্চতায় কাটিয়ে তুলেছেন বলে মনে করেন তিনি।

শিক্ষক সমাবেশে দুলু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঘোষিত ৩১ দফায় পরিস্কারভাবে বলেছেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে শিক্ষকদের বেতন ভাতার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং প্রয়োজনে শিক্ষাব্যবস্থা সরকারিকরণ করা হবে।

নাটোরের এই শিক্ষক সমাবেশে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাবসহ আরও অনেকে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড