• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

সরকারকে চাপে ফেলতে পুশ ইন করছে ভারত: ফখরুল

   ২১ জুন ২০২৫, ১১:৪৩ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বর্তমান অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই সীমান্তে পুশ-ইন শুরু করেছে ভারত—এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তাই সরকারকে চাপে ফেলতেই বিপুল সংখ্যক মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে।

শুক্রবার (২০ জুন) রাতে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি এলাকায় জেলার আলেম-ওলামা ও ইমামদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের যে পানির হিস্যা, তা আমরা পাই না। সীমান্তে গুলি করে হত্যা করা হচ্ছে—এমন ভয়াবহ অবস্থা থেকে আমরা বের হয়ে এসেছি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে আলোচনায় নির্বাচনের সময় নির্ধারণ হয়েছে— কিন্তু নির্বাচন হলেই সব কাজ শেষ হবে না। সরকার গঠনের পর সেই সরকার যেন সঠিকভাবে কাজ করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ভোট আমাদের পবিত্র আমানত—মানুষের কল্যাণে ও ইসলামের কল্যাণে কাজ করবে, আমরা তাকেই ভোট দেব।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময় আলেম-ওলামাদের কোনো সহায়তা করা হয়নি। বিএনপি সেই অবস্থা থেকে বের হয়ে আসতে চায়। আমরা ভিন্ন পথে রোজগারের কথা চিন্তা করতে পারি না। আমি ও আমার পরিবার সৎ পথে থেকে চলতে চাই, শুধু রাজনীতি করতে গিয়ে আমাকে পৈত্রিক সম্পত্তি বিক্রি করতে হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, যতটুকু কাজ করব, তা যেন নিষ্ঠার সঙ্গে করতে পারি। রাজনৈতিক ব্যক্তি ছাড়া অন্য কেউ জনগণের দুঃখ-কষ্ট বুঝবে না। যে ব্যক্তিরা জনগণের সঙ্গে থেকে তাদের দুঃখ-কষ্ট বোঝে, তারা যদি নির্বাচিত হয়ে সংসদে যায়, তাহলেই তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করা যাবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়