• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সস্ত্রীক সাক্ষাৎ

   ২০ জুন ২০২৫, ১০:০৭ পি.এম.

নিউজ প্রতিবেদক: 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রসটার। এ সময় তার সঙ্গে রাষ্ট্রদূতের স্ত্রীও ছিলেন।

শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে স্ত্রীসহ আসেন জার্মান রাষ্ট্রদূত।

এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ডা. এজেডএম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান বেগম খালেদা জিয়া। টানা প্রায় চার মাসের চিকিৎসা শেষে গত ৬ মে তিনি দেশে ফিরেন। গত বুধবার (১৮ জুন) তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান। চিকিৎসকরা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য স্থিতিশীল আছে। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও হৃৎপিণ্ডসহ নানা ধরনের জটিল রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের