• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

বিশ্ব শরণার্থী দিবস

রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক চাপ বাড়াতে হবে: তারেক রহমান

   ২০ জুন ২০২৫, ১২:৪৭ পি.এম.
তারেক রহমান ও তারেক রহমানের পোস্টে ব্যবহৃত কোলাজ। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে কূটনৈতিক চাপ জোরদার করার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, প্রত্যাবাসন প্রক্রিয়াকে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছাসেবী ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে এই সংকট নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষ যেন দায়িত্বশীল ভূমিকা নেয়, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

শুক্রবার (২০ জুন) বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তারেক রহমান।

পোস্টে তিনি লেখেন, ‘বিশ্ব শরণার্থী দিবসে আমরা আজ বিশ্বের লাখো জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের প্রতি সংহতি প্রকাশ করছি। বাংলাদেশের জন্য এটি কেবল একটি বৈশ্বিক ইস্যু নয়, বরং আমাদের প্রতিদিনের বাস্তবতা।’

তারেক রহমান আরও বলেন, ‘কক্সবাজারে ১৪ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নেওয়ার মাধ্যমে বাংলাদেশ যে মানবিক দায়িত্ব পালনের দৃষ্টান্ত স্থাপন করেছে, তা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। তবে এই সংকট এখনো বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে রয়ে গেছে, যার ভার দিন দিন আরও বেড়ে চলেছে।’

তিনি লিখেছেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই—রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে। এই সংকটের এখনও সমাপ্তি ঘটেনি। আন্তর্জাতিক সম্প্রদায় যেন সক্রিয় থাকে এবং প্রতিটি পক্ষ দায়িত্বশীল আচরণ করে, সেটিও নিশ্চিত করা জরুরি।”

পোস্টের শেষাংশে তারেক রহমান বলেন, ‘আসুন, শান্তিপূর্ণ ও ন্যায্য ব্যবস্থার প্রতি আমাদের প্রতিশ্রুতি আরও দৃঢ় করি—যাতে কোনো শরণার্থী পিছিয়ে না পড়ে, কেউ যেন নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত না হয়।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের