• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

প্রথমবারের মতো সচিবালয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস


প্রকাশ:  ২০ নভেম্বর ২০২৪, ০২:০৯ পি.এম.
শেয়ার করুন 0
প্রথমবারের মতো সচিবালয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে সচিবালয়ে গেছেন।

বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ের ৬নং ভবনের উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, এদিন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সচিবালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা আজই প্রথম সচিবালয়ে অফিস করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার অভিযোগে রাজনৈতিক দলগুলোর বিচারের সুপারিশ করতে পারবে, এমন প্রস্তাব দিয়ে আজকের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছে।

এদিকে প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে সচিবালয়সহ আশপাশের এলাকায়ও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। উপদেষ্টা, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের