• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ আগামীর বাংলাদেশ: শেখ সাদী

   ১৯ জুন ২০২৫, ০৩:১৫ পি.এম.

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: 

কুষ্টিয়া কুমারখালীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী।

মতবিনিময় সভায় জেলা বিএনপির নেতা শেখ সাদী বলেন, দীর্ঘ নির্বাসিত জীবন সত্ত্বেও যিনি জনগণের কাছে আগামীর নতুন বাংলাদেশের কাণ্ডারি হিসেবে সুপরিচিত, তাঁর নাম তারেক রহমান।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৭ টার সময় কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন তার দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাবা বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর-উত্তম, যাঁর ১৯ দফা ছিল দেশের রাজনৈতিক দর্শনে এক অনন্য স্বাক্ষর।

তিনি আরও বলেন, আমার রাজনৈতি করি ৩০ বছর ধরে। যারা আমাকে হাইব্রিড নেতা বলে, তারা আমার রাজনৈতিক বিষয়ে না জেনে মন্তব্য করে। আমরা যারা বিএনপির দল করি তারা তারেক রহমানের নির্দেশনা মতো কাজ করছি। যারা দলের নির্দেশনা মানেনা তারা বিভ্রান্ত ছড়াচ্ছে। বিএনপি একটি বড় দল হাওয়ায় দলের মধ্যে কিছুটা মতপার্থক্য থাকবেই। আগামী সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার সব আসনেই বিএনপি বিজয়ী হবে ইনশাআল্লাহ। তারেক রহমানকেও আমি এমন কথা বলেছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, জগন্নাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুনা রহমান,  উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ, সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/মোশারফ হোসেন/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও