• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি সৃষ্টি করেছেন জিয়াউর রহমান

   ১৯ জুন ২০২৫, ০৩:১২ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি-সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার যে রাজনীতি সেই রাজনীতি সৃষ্টি করেছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই পথেই অনুসরণ করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শিক্ষাদর্শন ও কর্মসূচি শীর্ষক বিশেষ সেমিনারে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকাল বাংলাদেশের গৌরবের, পথ নির্দেশক শাসনকাল। এই সময়টা অন্য কোন সময়ের সাথে মিলবে না। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুসরণ করেছেন চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এখন দেশনেত্রী, এই উপমহাদেশে সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী। 

তিনি বলেন, আমরা একজন নেতা পেয়েছি। যিনি শহীদ জিয়ার মত দেশের জনগণের কথা ভাবেন। দেশের কথা ভাবেন। নির্বাচনের আগেই দেশের জনগণ যাকে স্বীকৃতি দিতে পছন্দ করেন তিনি হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা শিক্ষা নিয়ে বিশ্লেষণ করেন যারা রাজনীতি করেন তারা অবশ্যই স্বীকৃতি দেবেন যে তারেক রহমানও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুসরণ করছেন বলেই শুদ্ধ একটি রাজনীতি করছেন। তিনি দেশের জনগণের স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের সর্বভৌমত্ব রক্ষা করার যে রাজনীতি সেই রাজনীতি সৃষ্টি করেছেন জিয়াউর রহমান। সেই পথেই অনুসরণ করছেন তারেক রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের সভাপত্বিতে সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহবায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ প্রমুখ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড