• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশন শুরু


প্রকাশ:  ১৯ জুন ২০২৫, ১২:০৪ পি.এম.
শেয়ার করুন 0
দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক: 

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

এ অধিবেশনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি দল অংশ নিয়েছে। যার মধ্যে দুটি রাজনৈতিক জোট রয়েছে।

এতে রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত মঙ্গলবার থেকে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশন শুরু হয়। ওইদিন সংবিধান ৭০ অনুচ্ছেদ এবং সংসদীয় কমিটির সভাপতি পদে মনোনয়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়। তবে বুধবারের আলোচনায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হলেও কোনো ঐকমত্য হয়নি দলগুলোর মধ্যে। যার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ আলোচনা শুরু হয়েছে। এনসিসি নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে বলে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে থেকে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় অধিবেশনে আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল,  জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি উপস্থিত আছেন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তামাক নিয়ন্ত্রণে বিলম্ব নয়, দ্রুত বিধিমালা চায় সংগঠন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার