• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না: জি-৭

   ১৭ জুন ২০২৫, ০৬:০৫ পি.এম.
কানাডায় চলমান ৫১তম সম্মেলনের ফাঁকে সদস্য দেশগুলোর নেতারা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলে মত দিয়েছে ধনী দেশগুলোর জোট জি-৭। কানাডায় চলমান ৫১তম সম্মেলন থেকে যৌথ বিবৃতিতে এ অবস্থানের কথা জানিয়েছে সদস্য দেশগুলো। ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকার’ রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। খবর ইকোনমিক টাইমস।

বিবৃতিতে বলা হয়, আমরা জোর দিয়ে বলছি, ইরানি সংকটের সমাধান হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে কমে যাবে। যার মধ্যে গাজায় যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত।

জি-৭ সম্মেলন শেষ হওয়ার আগেই কানাডা ছেড়ে চলে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, সোমবার রাতের খাবারের পরেই প্রেসিডেন্ট সম্মেলন ছেড়ে দেশে ফিরেছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণেই তিনি ফিরে এসেছেন বলে জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস।

সোমবার বিশ্বনেতাদের সাথে ফটো সেশনের সময় ট্রাম্প জানান, বড় কিছুর জন্য ওয়াশিংটনে ফিরে যাওয়া জরুরি।

তেহরানের পক্ষ থেকে কাতার, সৌদি আরব ও ওমানকে অনুরোধ করা হয়েছে, তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করে। যাতে তিনি ইসরায়েলের ওপর তার প্রভাব খাটিয়ে অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি করাতে উদ্যোগী হন। বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা আলোচনায় নমনীয়তা দেখাবে। দুজন ইরানি এবং ওই অঞ্চলের তিনটি কূটনৈতিক সূত্র রয়টার্সকে এসব কথা জানায়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!