• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

বিজয়নগরে ভারতীয় পণ্য আটক : বিজিবি


প্রকাশ:  ২০ নভেম্বর ২০২৪, ১০:৫৮ এ.এম.
শেয়ার করুন 0
বিজয়নগরে  ভারতীয় পণ্য আটক : বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৪৩ লাখ টাকার বেশি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ বিভিন্ন পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধার হওয়া মোবাইল ফোনের ডিসপ্লেসহ ভারতীয় এসব মালামাল আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (২০ নভেম্বর) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ১২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ইমামি সেভেন অয়েল ও কিউকারপিন হেয়ার অয়েল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৩ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, সীমান্ত দিয়ে ভারত হতে যে কোনো ধরনের চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধপরিকর এবং অবৈধ চোরাচালানি মালামাল আটকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অভিযান চলমান থাকবে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তামাক নিয়ন্ত্রণে বিলম্ব নয়, দ্রুত বিধিমালা চায় সংগঠন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার