• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

জুলাই অভ্যুত্থানে নিহত ইমরানের কবর জিয়ারত করলেন বিএনপির নেতৃবৃন্দ


প্রকাশ:  ১৬ জুন ২০২৫, ০৭:২৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নান্দাইল প্রতিনিধি
জুলাই গণ-অভ্যুত্থানে আহত ইমরান হোসেন (২৮) শুক্রবার রাত ১২টার দিকে গাজীপুরের ভাড়া বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে রাতেই তাঁর মরদেহ গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোহনপুর গ্রামে এনে শনিবার দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ইমরানের মৃত্যুর খবর পেয়ে বিএনপির সাবেক বৈদেশিক সম্পর্ক উন্নয়ন কমিটির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর নির্দেশে সোমবার দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল মোহনপুর গ্রামে যায়। তারা ‘শহীদ ইমরান’-এর কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন।

এ সময় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন। তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের সরকার, ফুরকান উদ্দিন, রফিকুল ইসলাম, মুশুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিএনপি নেতা এনামুল হক, ফরিদ আহমেদ খোকন এবং শহীদ ইমরানের বাবা ইসলাম উদ্দিনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এই বিষয়ে মিজানুর রহমান লিটন বলেন, “ইমরান ছিলেন একজন জুলাই যোদ্ধা। সৈরাচারবিরোধী আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমাদের নেতা ইয়াসের খান চৌধুরীর নির্দেশে আমরা তার কবর জিয়ারত করতে এবং পরিবারের খোঁজখবর নিতে এসেছি।”

উল্লেখ্য, ইমরান প্রায় ৭ বছর ধরে গাজীপুরের তারগাছ এলাকায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত ২৮ জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হলেও আতঙ্কের কারণে তিনি সেখান থেকে গোপনে চলে যান। এরপর বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও শরীর থেকে বের করা গুলির যন্ত্রণা কমেনি। এমন অবস্থায় কাজ চালিয়ে যেতে থাকেন। এ অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার