• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

শ্রীপুরে গ্রেপ্তার ৪৩ শ্রমিক কারাগারে

   ১৫ জুন ২০২৫, ১০:০৩ পি.এম.

গাজীপুর প্রতিনিধি  
গাজীপুরের শ্রীপুরে ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানায় হামলা, ভাঙচুর ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে মারধরের ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখসহ ৬৮ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ।বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

গতকাল শনিবার দিবাগত রাতে ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন বাদী হয়ে শ্রীপুর থানার মামলা করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার ৪৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ৪ জুন সব বিধি অনুসরণ করে ৭ জন শ্রমিককে বরখাস্ত করে কারখানা কর্তৃপক্ষ। ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর গতকাল শনিবার কারখানা চালু করা হয়। সকালে শ্রমিকেরা কাজে এসে সাত শ্রমিক বরখাস্তের বিষয়ে জেনে আন্দোলন শুরু করেন। কারখানার কর্মকর্তাদের অবরুদ্ধ করে মারধর করে কমপক্ষে ১০ জন কর্মকর্তাকে আহত করে। উত্তেজিত শ্রমিকেরা কারখানার কম্পিউটার, সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাব ভাঙচুর করে প্রায় দুই কোটি টাকার ক্ষতি করে।

খবর পেয়ে শ্রীপুর থানা, শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা এসে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করেন। শ্রমিকদের কারখানা থেকে সরিয়ে দিতে সক্ষম হন। এ সময় শ্রমিকেরা সেনাবাহিনী ও পুলিশের ওপর ব্যাপকভাবে ইটপাটকেল নিক্ষেপ করেন। ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে ৪৩ জনকে আটক করে। গতকাল শনিবার দিবাগত রাতে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ইলিয়াস হোসাইন বাদী হয়ে ৪৩ জনসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আজ রোববার গ্রেপ্তার ৪৩ জনকে আদালতে সোপর্দ করা হয়। বাকিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ