• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

টিউলিপ সিদ্দিককে দুদকের তলব

   ১৫ জুন ২০২৫, ০৯:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং থেকে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ফ্ল্যাট দখল ও পরে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে আগামী ২২ জুন সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। এজন্য ঢাকায় টিউলিপের পাঁচটি ঠিকানায় চিঠি পাঠিয়েছে দুদক। মামলার তদন্ত কর্মকর্তা ও উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক নোটিশে তাকে এ বিষয়ে তলব করা হয়।

নোটিশে বলা হয়, টিউলিপ সিদ্দিক, রেহানা সিদ্দিক ও অন্যরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই গুলশান-২ এর বাড়ি নম্বর ৫এ ও ৫বি(পুরাতন), বর্তমানে ১১এ, ১১ বি-এর ফ্ল্যাট নং বি/২০১ অবৈধভাবে দখল করে পরে রেজিস্ট্রির মাধ্যমে মালিকানা নেন।

এ অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ থেকে গত ১৫ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১২০(বি), ৪০৯, ১৬১ থেকে ১৬৫(ক) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা যুক্ত করা হয়েছে।

দুদক বলেছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য গ্রহণ জরুরি। নির্ধারিত সময়ে হাজির না হলে অভিযোগ সম্পর্কে তার কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে।

নোটিশের অনুলিপি দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত), পরিচালক (বিশেষ অনুরোধ ও তদন্ত-২) এবং অফিস কপিতে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন ফৌজদারি মামলায় মমতাজের জামিন
তিন ফৌজদারি মামলায় মমতাজের জামিন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ