• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভিটামিন ‘এ’ ক্যাপসুল যাদের জন্য নয়

ভিওডি বাংলা ডেস্ক    ২৭ জুন ২০২৬, ১০:২১ পি.এম.
ভিটামিন ‘এ’ ক্যাপসুল যাদের জন্য নয়
ছবি: সংগৃহীত

অন্ধত্ব প্রতিরোধসহ শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে দীর্ঘ প্রায় ১৪ মাস পর দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বিশেষ এ ক্যাম্পেইন।

সংশ্লিষ্ট তথ্যমতে, সাধারণত ৬-৫৯ মাস বয়সি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। তবে নির্দিষ্ট কিছু কারণে সব শিশু এ ক্যাপসুল খেতে পারবে না। কোন শিশুরা এ ক্যাপসুল পাবে আর কারা পাবে না, সে বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতীয় কর্মসূচির কিছু স্পষ্ট নির্দেশনা রয়েছে।

যারা খেতে পারবে
হালকা জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া বা অপুষ্টি থাকলেও সাধারণত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যায়। অর্থাৎ এসব সাধারণ শারীরিক সমস্যা ক্যাপসুল দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নয়।

যারা খেতে পারবে না
৬ মাসের কম বয়সি: যেসব শিশুর বয়স এখনো ৬ মাস পূর্ণ হয়নি, তাদের এ ক্যাম্পেইনের ক্যাপসুল খাওয়ানো যাবে না বলে নির্দেশনা রয়েছে।

সম্প্রতি উচ্চমাত্রার ক্যাপসুল খাওয়া শিশু: গত এক মাসের (২৮–৩০ দিন) মধ্যে যেসব শিশু অন্য কোনো কারণে উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়েছে, তাদের এ ক্যাম্পেইনে পুনরায় ক্যাপসুল দেওয়া হবে না।

গুরুতর অসুস্থ: কোনো শিশু যদি গুরুতর অসুস্থ থাকে বা হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থায় থাকে, তবে তাকে তাৎক্ষণিক এ ক্যাপসুল দেওয়া যাবে না।

ক্যাম্পেইনে শিশুদের বয়স অনুযায়ী দুই ধরনের ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সি শিশুদের দেওয়া হবে নীল রঙের ক্যাপসুল। ১২-৫৯ মাস বয়সি শিশুদের দেওয়া হবে লাল রঙের ক্যাপসুল।

ভিওডি বাংলা/আরআই/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
পাঁচ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
ছবি: ভিওডি বাংলা
চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী