• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকার বিকল্প বাস টার্মিনালের সম্ভাব্য স্থান পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক    ১ জুলাই ২০২৬, ০৬:৩৯ পি.এম.
ঢাকায় বিকল্প বাস টার্মিনাল ও অস্থায়ী বাসডিপোর সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ছবি: ভিওডি বাংলা
ঢাকায় বিকল্প বাস টার্মিনাল ও অস্থায়ী বাসডিপোর সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ছবি: ভিওডি বাংলা

রাজধানীর যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থা সহজীকরণের লক্ষ্যে ঢাকায় বিকল্প বাস টার্মিনাল ও অস্থায়ী বাসডিপোর সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়। 

উল্লেখ্য, গত ১৫ জুন সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন–সংক্রান্ত এক সভায় রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন  প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এমপি।

বুধবারের পরিদর্শনে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বরাষ্ট্র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, ডিএমপি কমিশনার জনাব মোসলেহ উদ্দিন আহমদ, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন, ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক  হুমায়ুন কবির খানসহ সংশ্লিষ্টরা। 

পরিদর্শন করা স্থানগুলো হলো-পূর্বাচল ১৯ নম্বর সেক্টর, দিয়াবাড়ি, গাবতলী বাস টার্মিনাল-চুনকুটিয়া, জেলখানার বিপরীতে বাঘাইর, তেঘরিয়া আন্ডারপাস, হাসনাবাদ (ইকুরিয়া), কাঁচপুর এবং ফুলবাড়িয়া।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
‘সবুজ দেশ গড়তে বেশি বেশি গাছ লাগান’
ছবি: সংগৃহীত
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১০৮ হটস্পট চিহ্নিত
ছবি: সংগৃহীত
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৯৪