• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: বিরোধীদলীয় নেতা

ভিওডি বাংলা ডেস্ক    ৪ জুলাই ২০২৬, ০৯:২৩ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পর্ককে ‘পরীক্ষিত বন্ধুত্ব’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা দুই দেশের গভীর অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ উদাহরণ।

শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাস আয়োজিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মো. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহু বছরের। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র।

তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকটে যুক্তরাষ্ট্র যেভাবে ধারাবাহিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে, তা দুই দেশের দৃঢ় সম্পর্কের অনন্য দৃষ্টান্ত।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, পারস্পরিক স্বার্থ, অভিন্ন লক্ষ্য ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এই দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে তারা বিশ্বাস করেন।

তিনি বলেন, আগামী দিনে টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক পর্যায়ে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রের অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে দুই দেশের যৌথ অঙ্গীকার বিশ্ব ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় আরও কার্যকর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ভিওডি বাংলা/এমএস 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুলিস্তানে জামায়াত-বিএনপি সংঘর্ষ
গুলিস্তানে জামায়াত-বিএনপি সংঘর্ষ
ছবি: সংগৃহীত
মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ায় মোয়াজ্জেম হোসেন আলাল
ছবি: সংগৃহীত
গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা