• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি

১৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ০৪:৪৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স বহর সম্প্রসারণের বড় উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রায় ১৪ হাজার কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করা হচ্ছে। এ বিনিয়োগের মাধ্যমে বহরে যুক্ত হবে নতুন ২১টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ।

২০২৭ সালের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে ইউএস-বাংলা। বিশ্বের শীর্ষ পাঁচটি উড়োজাহাজ লিজ প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এসব উড়োজাহাজ নেওয়া হবে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে সংস্থাটির বহরের আকার প্রায় দ্বিগুণ হয়ে ৪৬টিতে উন্নীত হবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে পাঠানো ইউএস-বাংলার একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চায় ইউএস-বাংলা। এসব বিমানবন্দর থেকে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

আগামী ২৯ জুলাই রাজধানীর একটি হোটেলে ২১টি নতুন উড়োজাহাজ সংযোজন পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং, লিজ প্রদানকারী প্রতিষ্ঠান এবং দেশি-বিদেশি বিমান ও পর্যটন খাতের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সেখানে বিনিয়োগ পরিকল্পনা, উড়োজাহাজ সরবরাহের সময়সূচি এবং ভবিষ্যৎ সম্প্রসারণ কৌশল তুলে ধরা হবে।

ইউএস-বাংলা জানিয়েছে, নতুন উড়োজাহাজ সংযোজন শুধু ব্যবসায়িক সম্প্রসারণ নয়, দেশের বিমান পরিবহন খাতে একটি বড় বিনিয়োগ। নতুন উড়োজাহাজে আধুনিক কেবিন সুবিধা, উন্নত আসন ব্যবস্থা, তারবিহীন বিনোদন ব্যবস্থা এবং আকাশে ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকবে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে উড়োজাহাজগুলো বহরে যুক্ত হবে। এর ফলে নতুন আন্তর্জাতিক রুট চালু, বিদ্যমান রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পাইলট, প্রকৌশলী, কেবিন ক্রু ও কারিগরি জনবলসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে ইউএস-বাংলার বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে বোয়িং ৭৩৭-৮০০, এয়ারবাস এ৩৩০-৩০০, এটিআর ৭২-৬০০সহ বিভিন্ন ধরনের উড়োজাহাজ রয়েছে। নতুন ২১টি বোয়িং যুক্ত হলে বহরে মোট উড়োজাহাজের সংখ্যা বেড়ে ৪৬টি হবে।

বর্তমানে দেশের অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ভারত, মালদ্বীপ, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চীনের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। ভবিষ্যতে মধ্যপ্রাচ্য ও এশিয়ার আরও কয়েকটি গন্তব্যে সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

‎ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সংসদে শোক
বাংলাদেশ-পাকিস্তান নতুন সমঝোতা শিগগিরই
বাংলাদেশ-পাকিস্তান নতুন সমঝোতা শিগগিরই