ডিএসইতে ঊর্ধ্বমুখী লেনদেন, দাম বাড়ল ১৯৯ প্রতিষ্ঠানের

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে।
লেনদেনের পরিসংখ্যানে দেখা যায়, দিনভর ডিএসইতে মোট ৩ লাখ ৮২ হাজার ৫৩৩টি ট্রেডের মাধ্যমে ৩৯২টি প্রতিষ্ঠানের মোট ৫২ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ৭৪৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। যার আর্থিক মূল্যে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৬৬৯ কোটি ৬৩ লাখ ৭৪ হাজার ২৮৩ টাকা ।
ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের মধ্যে ১৯৯টির দাম বেড়েছে, ১৫৬টির কমেছে এবং ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪৫ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪৯ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ সূচক ২২ দশমিক ৯৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ২০০ দশমিক ৭৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯২ দশমিক ৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ক্যাটাগরি ভিত্তিক লেনদেনে ‘এ’ ক্যাটাগরির ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৭টির শেয়ারের দাম বেড়েছে, ৪১টির কমেছে এবং ৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮টির দাম বেড়েছে, ৩৯টির কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে, ‘জেড’ ক্যাটাগরির ১২১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪টির শেয়ারের দাম বেড়েছে, ৭৬টির কমেছে এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিন ‘এন’ ক্যাটাগরিতে কোনো প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়নি।
মিউচুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৪টি ফান্ডের মধ্যে ৩২টির ইউনিট দর বেড়েছে, ১টির কমেছে এবং ১টির দর অপরিবর্তিত ছিল। এছাড়া করপোরেট বন্ড খাতে লেনদেন হওয়া ৫টি বন্ডের মধ্যে ৩টির দাম বেড়েছে এবং ২টির কমেছে।
লেনদেন মূল্যের ভিত্তিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে তৌফিকা ফুডস, বিএসসিসি, মালেক স্পিনিং, ইস্টার্ন হাউজিং, আইটিসি, জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো ফার্মা, আইপিডিসি, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং মেঘনা ইন্স্যুরেন্স।
দর বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ড, এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, এআইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, প্রাইম ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, অগ্রণী ইন্স্যুরেন্স, আইসিবি এনআরবি মিউচুয়াল ফান্ড, এফবিএফ ইনকাম ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড।
অন্যদিকে, দর পতনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অ্যাপোলো ইস্পাত, জাহিন টেক্সটাইল, ইনটেক লিমিটেড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এএফসি অ্যাগ্রো বায়োটেক, শ্যামপুর সুগার মিলস, এমেরাল্ড অয়েল, ইন্টারন্যাশনাল লিজিং, ফ্যামিলি টেক্সটাইলস এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য