• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুন ২০২৬, ০৮:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

বুধবার (২৪ জুন) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) রায়হান উদ্দিন খানের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজিবুল হাসানকে সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকারকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাওয়াত হোসেনকে পাবনায় পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ সুপার মো. হামায়ুন কবিরকে সুনামগঞ্জের দিরাই সার্কেলে এবং পুলিশ সদর দপ্তরে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. কামরুল হাসানকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব) বদলি করা হয়েছে।

জনস্বার্থে এ বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাতে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী
রাতে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত জানাবেন মন্ত্রীরা
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
সংসদ অধিবেশন মুলতবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী