• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রী ঢাকায়

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুন ২০২৬, ০৮:১২ পি.এম.
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

চীনে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র নেতৃবৃন্দ বিমানবন্দরে দলীয় প্রধানকে স্বাগত জানান।

উল্লেখ্য, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে রাষ্ট্রীয় সফর করেন। সফরকালে তিনি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয় এবং দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে এমপিদের আলোচনা
সংসদে আলোচনা প্রস্তাবিত বাজেট জনকল্যাণ ও মৌলিক অধিকারের প্রতিফলন
প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা
ফ্যাশন কমফোর্ট লিমিটেডের এমডি আফজালুর রহমান
সিআইডির মামলা ১২১ কোটি টাকা পাচার, পানামা পেপারসেও বাংলাদেশি ব্যবসায়ীর নাম