এবার ঢাকার মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ কাঁপানোর পর এবার ঢাকার দর্শকদের জন্য পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সঙ্গীতশিল্পী ও ডিজে সঞ্জয় দেব।
রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে আগামী ১৪–২০ জুলাই অনুষ্ঠিত হবে 'শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০'। সপ্তাহজুড়ে চলবে এই সঙ্গীত আয়োজন।
জানা গেছে, আন্তর্জাতিক জনপ্রিয় শিল্পী ও ডিজে সঞ্জয়ের সঙ্গে বাংলাদেশের শিল্পীরাও পারফর্ম করবেন।
আয়োজকদের ভাষ্য, কনসার্টের সবচেয়ে বড় আকর্ষণ আন্তর্জাতিকভাবে পরিচিত বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয় দেবের লাইভ পারফরম্যান্স। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল থিম সং-এর অন্যতম এই শিল্পী আগামী ২০ জুলাই ঢাকার মঞ্চে পারফর্ম করবেন।
৬ দিনব্যাপী এই উৎসবে বিশাল পর্দায় সরাসরি উপভোগ করা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। পাশাপাশি দর্শকদের জন্য থাকছে লাইভ মিউজিক, ডিজে পারফরম্যান্স, অংশগ্রহণমূলক নানা আয়োজন, ফুড জোন, গেমস এবং স্পনসরদের বিশেষ আকর্ষণ।
ভিওডি বাংলা/তা








মন্তব্য