• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জলবায়ু সংকট নিরসনে বৃক্ষরোপণের বিকল্প নেই: বিজিবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুলাই ২০২৬, ০৬:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট নিরসনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। 

বিজিবি মহাপরিচালক বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডের পশ্চিম পাশে একটি নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা বলেন।  

বিজিবি মহাপরিচালক বলেন, “বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়; এটি একটি মহৎ দায়িত্ব।” এ লক্ষ্যে তিনি সারাদেশে বিজিবির প্রতিটি প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের নির্দেশনা প্রদান করেন।  জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির এবারের প্রতিপাদ্য বিষয় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’। 

বিজিবি মহাপরিচালক প্রতিটি বিজিবি সদস্যকে বছরে অন্তত একটি গাছ রোপণের আহ্বান জানিয়ে বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমেই এ উদ্যোগের প্রকৃত সাফল্য নিশ্চিত করা সম্ভব।

বিজিবি মহাপরিচালক জানান, এ বছর বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে ৭৩,০০০ বৃক্ষ রোপণ করা হবে। সারাদেশে বিজিবির প্রতিটি স্থাপনায় উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে এ কর্মসূচিকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান বিজিবি মহাপরিচালক।

ভিওডি বাংলা/আর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেভাবে ৪৫ বছর লুকিয়ে ছিলেন জিয়াউর রহমানের খুনি মোজাফফর
যেভাবে ৪৫ বছর লুকিয়ে ছিলেন জিয়াউর রহমানের খুনি মোজাফফর
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈষম্যহীন দেশ বিনির্মাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী