• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক    ৪ জুলাই ২০২৬, ০৭:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় বিভিন্ন দেশকে অংশ না নিতে যুক্তরাষ্ট্র চাপ দিয়েছিল বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।

শুক্রবার তাসনিমের প্রতিবেদনে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, গত ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দূতাবাসগুলোকে একটি গোপন নির্দেশনা দেন। এতে বলা হয়, কোনো দেশ জানাজা অনুষ্ঠানে অংশ নিলে যুক্তরাষ্ট্র সেটিকে ‘অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করবে, যা দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, এ চাপের কারণে অন্তত ১৩টি দেশ অনুষ্ঠানে অংশ নেয়নি। এছাড়া উত্তর আফ্রিকার একটি দেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কথা বিবেচনা করে তাদের প্রতিনিধিদলের মর্যাদা কমিয়ে দেয়।

তবে যুক্তরাষ্ট্র এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

ইরানের দাবি, জানাজা অনুষ্ঠানে আটজন রাষ্ট্রপ্রধান, ১২ জন পার্লামেন্ট স্পিকার এবং মালয়েশিয়া, লেবানন, ইরাক, পাকিস্তান, রাশিয়া, ভারত, মেক্সিকোসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
খামেনিকে শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান
খামেনির কফিনের পাশে ছোট কফিনটি কার
খামেনির কফিনের পাশে ছোট কফিনটি কার
শোকের আবহেও প্রতিরোধের বার্তা দিচ্ছে ইরান
শোকের আবহেও প্রতিরোধের বার্তা দিচ্ছে ইরান