• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খামেনির কফিনের পাশে ছোট কফিনটি কার

ভিওডি বাংলা ডেস্ক    ৩ জুলাই ২০২৬, ০৯:২৩ পি.এম.
খামেনির কফিনের পাশে ছোট কফিনটি কার
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি বিদেশি অতিথিরা শ্রদ্ধা নিবেদন করছেন। শুক্রবার (৩ জুলাই) তেহরানের গ্র্যান্ড মুসল্লাহতে তার মরদেহটি রাখা হয়েছে। সেখানে আরও চারটি কফিন আছে। যারমধ্যে আছে এক শিশুরও। সবগুলো কফিনই ইরানের পতাকায় মোড়ানো।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের অন্যান্য সদস্যসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি।

শুক্রবার খামেনির সঙ্গে আরও যে মরদেহগুলো আছে সেগুলো হলো- তার মেয়ের জামাই মেসবাহ উল হুদা বাঘেরি, তার সবচেয়ে বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, তার ছেলের বউ ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল এবং তার ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানি।

ইরানি সংবাদমাধ্যমে বলা হয়, সবচেয়ে ছোট কফিনে রাখা হয়েছে ১৪ মাস বয়সী জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
গোপনে ইরানি নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল?
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান  পুড়িয়ে দিলো বিদ্রোহীরা
পাপুয়ায় পাইলটকে হত্যার পর বিমান পুড়িয়ে দিলো বিদ্রোহীরা
বোম্বে হাইকোর্ট
‘নাগরিকদের কি সরকারের দাস বানাতে চান?’- মুম্বাই পুলিশকে আদালতের ভর্ৎসনা