• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ১২ জুলাই ২০২৬, ০৮:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক স্পিকার, বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজায় অংশ নিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) আসরের নামাজের পর জাতীয় সংসদ ভবন এলাকায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত দক্ষিণ প্লাজার পরিবর্তে জাতীয় সংসদের মূল ভবনের প্রবেশ টানেলে জানাজার আয়োজন করা হয়।

জানাজা শেষে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

এ ছাড়া স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলামের নেতৃত্বে অন্যান্য হুইপ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম এবং চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

এর আগে জাতীয় সংসদের অধিবেশনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তার অবদানের কথা স্মরণ করে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। পরে অধিবেশনে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য, রোববার (১২ জুলাই) ভোরে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু
বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু
ফাইল ছবি
টেলিটক বিক্রি হচ্ছে না, স্পষ্ট করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন