• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ১০:৪৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালে পৌঁছেছেন। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানের সভামঞ্চে উপস্থিত হন তিনি।

এর আগে সকাল ৬টার দিকে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বরিশাল সফর।

সফরসূচি অনুযায়ী, বরিশালে পৌঁছে তিনি প্রথমে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে একযোগে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ ছাড়া সফরের শেষ মুহূর্তে যুক্ত হওয়া কর্মসূচি অনুযায়ী, ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

পরে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি জিআই স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেলগাছের চারা রোপণ করবেন। পাশাপাশি খালপাড়জুড়ে শতাধিক দেশীয় ফলদ, বনজ ও ফুলের গাছের চারা রোপণ করা হবে।

বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতারা, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী, বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর। তাই নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। তবে জনদুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন নেতাকর্মী ও সমর্থকেরা।

‎ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শাহজালালে কারিগরি ত্রুটিতে পাঁচ ঘণ্টা বিমানে আটকা ১৮২ যাত্রী
ছবি: সংগৃহীত
ইউএস-বাংলায় ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগ
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি