• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এলপিজির নতুন দাম ঘোষণা কাল

নিজস্ব প্রতিবেদক    ১ জুলাই ২০২৬, ০৬:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে ভোক্তা পর্যায়ে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) জুলাই মাসের নতুন মূল্য বৃহস্পতিবার (২ জুলাই) ঘোষণা করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারদর ও সৌদি আরামকোর ঘোষিত সিপি (কন্ট্রাক্ট প্রাইস) বিবেচনায় নিয়ে এ মূল্য সমন্বয় করা হবে।

বুধবার (১ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনে অবস্থিত কমিশনের শুনানি কক্ষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর প্রকাশ করা হবে।

কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, নতুন মূল্য কার্যকর সংক্রান্ত আদেশ একই দিন বিইআরসির ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। ফলে গ্রাহক ও ব্যবসায়ীরা অনলাইনের মাধ্যমেও হালনাগাদ মূল্য জানতে পারবেন।

বাংলাদেশে প্রতি মাসেই আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে এলপিজির দাম নির্ধারণ করা হয়। সৌদি আরামকোর ঘোষিত মাসিক সিপিকে ভিত্তি ধরে ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয় করে থাকে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

এর আগে গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। সে সময় প্রতি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়। তখন প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্যাংক হলিডে আজ বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন
বাড়ছে না জ্বালানি তেলের দাম
জুলাই মাসে বাড়ছে না জ্বালানি তেলের দাম
বাংলাদেশ ব্যাংকের লোগো
নতুন মুদ্রানীতি ঘোষণা