• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: জামায়াত আমির

ভিওডি বাংলা ডেস্ক    ১৪ জুলাই ২০২৬, ০৫:০১ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হওয়ায় মানুষকে এখন নিজেদের নিরাপত্তার বিষয়েও ভাবতে হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রামের হামলার ঘটনায় জড়িতদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা জনসমক্ষে প্রকাশ করা উচিত। একই সঙ্গে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করে তিনি লেখেন, ‘লক্ষণ খুব ভালো নয়।’

ডা. শফিকুর রহমান আরও দাবি করেন, সরকার কার্যকরভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। ফলে মানুষকে নিজেদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, দেশে একের পর এক নতুন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে।

চট্টগ্রামের এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন তোলেন, ‘এদের খুঁটির জোর কোথায়?’

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর নির্দেশনায় লামায় বন্যার্তদের পাশে ছাত্রদল
প্রধানমন্ত্রীর নির্দেশনায় লামায় বন্যার্তদের পাশে ছাত্রদল
ফাইল ছবি
শিক্ষার্থীদের জীবন আগে, পরীক্ষা পরে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে রামুতে ছাত্রদলের ত্রাণ বিতরণ